Previous
এক বনে এক বুড়ো বাঘ ছিল।
ইয়া লম্বা তার লেজ।
লেজ নিয়ে সে খুব বিপদে ছিল, লেজে কাদামাটি লেগে যেত।
সে ভাবল গাছে ঘুমালেই নিরাপদ।
কিন্তু লেজ বেয়ে পিঁপড়েরা তাকে কামড়াতে লাগল।
এবার সে লেজ পেঁচিয়ে ঘুমাল।
তারপর এলো অজগর সাপ।   বলল আমার গাছে আবার কে রে!  তারপর ...
মনের দুঃখে বাঘ গেল নাপিতের কাছে।
বাঘের কথায় লেজ কেটে ফেলল নাপিত।
এখন হলো আরো বিপদ।  লেজ কাটা বাঘকে দেখে কেউ ভয় পায় না।   সবাই তাকে নিয়ে হাসাহাসি করে।
তাই মনের দুঃখে বাঘ অন্য বনে চলে গেল।
Next